ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পঞ্চগড়ে বজ্রপাতে স্ত্রীর মৃত্যু, স্বামী আহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় বজ্রপাতে আলেমা খাতুন (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময় বজ্রপাতে আহত হয়েছেন তার স্বামী আবু সাঈদ (৪৫)। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে জেলার বোদা উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের পূর্ব সরদারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ বৃষ্টি আসা শুরু করে। এ সময় আলেমা স্বামী সাঈদকে বাড়ি থেকে ২০০ গজ দূরে থাকা বাদামখেতে নিয়ে যায় বাদাম ঢেকে রাখার জন্য। বাদাম ঢেকে রাখার পাশাপাশি বাদামখেতের পাশে থাকা গরু-ছাগল তুলে বাড়িতে নিতে গেলে একসময় আলেমার উপর বজ্রপাত হয়। এতে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।


এদিকে একই সময় পাশে থাকা স্বামী আবু সাঈদ বজ্রপাতে অচেতন হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা প্রশাসন ও বোদা থানা পুলিশকে খবর দেয়া হয়।


বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑